সর্বশেষ

চাঁদা তুলে পল্টনে, ভাগ চলে যায় লন্ডনে: ফয়জুল করীম

Fundraising in paltan, share goes to london faizul karimCity ads Investment (1)

রাজশাহীতে এক মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বিএনপি ও আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, বিএনপি চাঁদাবাজির মাধ্যমে দেশজুড়ে দৌরাত্ম্য চালাচ্ছে এবং যা প্রকাশ্যে দেখা যাচ্ছে, বাস্তবে তার চেয়ে বহুগুণ বেশি চাঁদাবাজি করছে দলটি।

তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রীয় সম্পদ দখলের মাধ্যমে অনেক ব্যবসায়ী লাভবান হয়েছেন। এস আলম গ্রুপের সম্পদ ও গাড়ি কার দখলে রয়েছে তা খুঁজলেই সত্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি দুই দলের ক্ষমতায় থাকার সময়ের দুর্নীতির প্রসঙ্গ টেনে বলেন, আওয়ামী লীগ হাজারগুণ বেশি উন্নয়ন করলেও দেশ এখনো সমস্যামুক্ত নয়।

বিএনপির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে মুফতি ফয়জুল বলেন, মানুষ কেন বিএনপিকে ভোট দেবে, তার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। তিনি আরও বলেন, বিগত শাসনামলে দলটি বিভিন্ন অপকর্মে জড়িয়েছে, যার মধ্যে রয়েছে ধর্ষণ, লুটপাট ও পুলিশ হত্যা। এসব কর্মকাণ্ডের কারণে বিএনপির প্রতি জনসমর্থন কমে গেছে বলেও দাবি করেন তিনি।

রাজনীতিতে দ্বৈত ধারা তৈরি হয়েছে উল্লেখ করে ফয়জুল করিম বলেন, বাংলাদেশ এখন ইসলামী ও ইসলামবিরোধী রাজনৈতিক ধারায় বিভক্ত। তিনি মনে করেন, ইসলামপন্থি শক্তির উত্থান সময়ের দাবি এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ইসলামভিত্তিক শাসন প্রতিষ্ঠা হওয়া উচিত।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি ইসলামিক রাষ্ট্র, যেখানে চাঁদাবাজি, দুর্নীতি, গুম-খুন ও নারী নিপীড়নের অবসান ঘটবে। তিনি বলেন, জনগণ আর কোনো চোর, মাস্তান বা দুর্নীতিবাজকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ রাজশাহী মহানগর জামায়াত ও স্থানীয় ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup