সর্বশেষ

একই দিনে সৌদি প্রবাসীর স্ত্রী-সন্তানসহ নিখোঁজ ৫

5 missing including wife and children of saudi expatriate on the same dayProbashir city Popup 19 03

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একই পরিবারের পাঁচজনের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন—সৌদি প্রবাসী ফরিদুল ইসলামের স্ত্রী শারমিন আক্তার (৩০), তার দুই সন্তান সোহান (১২) ও শাহরিয়ার (৬), শারমিনের ননদের মেয়ে আমিনা খাতুন (২০) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে আবদুল্লাহ। গত বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের শ্রীফলগাতি গ্রাম থেকে তাঁরা নিখোঁজ হন।

ঘটনার পর দুই দিন পার হলেও তাঁদের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজদের স্বজনরা শুক্রবার (২৭ জুন) রৌমারী থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। তবে রোববার রাত পর্যন্ত পুলিশ তাদের সন্ধানে কোনো অগ্রগতি জানাতে পারেনি।

প্রবাসী ফরিদুল ইসলামের চাচাতো ভাই মোকছেদ আলী জানান, ওই দিন সকালে শারমিন তার দুই ছেলেকে নিয়ে স্থানীয় বাইটকামারী এলাকায় এক মজলিশে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। একই সময় আমিনাও সন্তানসহ বাড়ি থেকে বেরিয়ে যান স্বামীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তবে পরে জানা যায়, কেউই গন্তব্যে পৌঁছাননি।

নিখোঁজ আমিনার মা ছমিরন বেগম বলেন, তিনি নিজে মেয়েকে বাজার পর্যন্ত এগিয়ে দিয়ে একটি অটোভ্যানে তুলে দেন। কিন্তু পরে খবর নিয়ে জানতে পারেন, মেয়ে স্বামীর বাড়িতে পৌঁছায়নি। একইভাবে শারমিন ও তার সন্তানদেরও আর খুঁজে পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, নিখোঁজ শারমিন ও আমিনা সম্পর্কে মামী-ভাগ্নী হলেও ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। প্রায় সময়েই আমিনা মামির বাড়িতে থাকতেন এবং দীর্ঘ সময় একসঙ্গে কাটাতেন। তাঁদের সম্পর্ক ও চলাফেরা নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা আলোচনা শুরু হয়েছে।

রৌমারী থানার উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ নিখোঁজদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03