সর্বশেষ

প্রেমের টানে ভারতীয় যুবক বাংলাদেশে, আটক করল পুলিশ

Indian youth in bangladesh arrested by police for loveProbashir city Popup 19 03

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রেমিকার আহ্বানে সাড়া দিয়ে ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আসেন এক যুবক। প্রেমের এই ব্যতিক্রমী ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২৯ জুন) রাতে তাকে হাতীবান্ধা উপজেলার উত্তর বিছনদই গ্রাম থেকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।

আটক যুবকের নাম আরিয়ান মির্জা (২২)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বাসিন্দা এবং রাজেস মির্জার পুত্র। জানা গেছে, দীর্ঘ দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয় লালমনিরহাটের ডাউয়াবাড়ী ইউনিয়নের এক তরুণীর সঙ্গে। ধীরে ধীরে সে সম্পর্ক প্রেমে রূপ নেয়।

প্রেমিকা বিয়ের আশ্বাস দিলে রোববার সকালেই অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে মেয়েটির বাড়িতে উপস্থিত হন আরিয়ান। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রাত ১১টার দিকে তাকে প্রেমিকার বাড়ি থেকে আটক করে থানায় নেয়া হয়।

আটকের পর আরিয়ান সাংবাদিকদের জানান, “দুই বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক চলছে। আমি প্রেমিকার কথা বিশ্বাস করে তার সঙ্গে দেখা করতে এসেছি। এখন আমি ভারতে ফিরে যেতে চাই।”

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন নবী জানান, “ভারতীয় নাগরিক আরিয়ান মির্জা বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাকে আটক করে থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03