সর্বশেষ

হাসপাতালে প্রবাসীর স্ত্রীর মরদেহ ফেলে পালালো শ্বশুরবাড়ির লোকজন

In laws abandon expatriate's wife's body at hospital, fleeCity ads Investment (1)

মাদারীপুরের রাজৈর উপজেলায় এক ইতালি প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২৯ জুন) সন্ধ্যায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় ২৫ বছর বয়সী গৃহবধূ জেসমিনকে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে শ্বশুরবাড়ির লোকজন মরদেহ ফেলে হাসপাতালে পালিয়ে যায়।

নিহত জেসমিন রাজৈর পৌর এলাকার মোল্লাকান্দি গ্রামের ইতালি প্রবাসী রানা মাতুব্বরের স্ত্রী। পাঁচ বছর আগে গোপালগঞ্জের বদরপাশা ইউনিয়নের শাহালম হাওলাদারের মেয়ের সঙ্গে রানার বিয়ে হয়। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই জেসমিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।

জেসমিনের স্বজনদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার চাচা সাইফুল হাওলাদার জানান, মেয়েটিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং পারিবারিকভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তারা একাধিকবার আপোষের চেষ্টা করলেও তাতে কোনো সুরাহা হয়নি বলে জানান তিনি।

ঘটনার পরপরই নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন এবং পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত জেসমিনের তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

এদিকে অভিযুক্ত শ্বশুরবাড়ির সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup