সর্বশেষ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ভাইরাল করার ঘটনায় গ্রেপ্তার ৫

5 arrested for raping expatriate's wife and making video viralProbashir city Popup 19 03

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজর আলীকে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।

ফজর আলী মুরাদনগরের বাহেরচর গ্রামের বাসিন্দা। ওই ঘটনায় এর আগে নগ্ন ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন—সুমন, রমজান, আরিফ ও অনিক। প্রত্যেকেই একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে ভুক্তভোগীর অনুপস্থিত পরিবারের সুযোগ নিয়ে ফজর আলী তার বাড়িতে ঢুকে ধর্ষণ করে। এ সময় প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে নারীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

Mrdngrr asm

ওই নারীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা দায়ের হলেও ভিডিও ধারণ ও প্রচারের বিষয়টি তিনি প্রাথমিকভাবে পুলিশকে জানাননি বলে জানিয়েছেন মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান। তবে ভিডিও ছড়িয়ে দেওয়ায় আইসিটি আইনে গ্রেপ্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সুপার জানান, ধর্ষণের ঘটনায় আহত অবস্থায় আটক ফজর আলীকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। নির্যাতনের শিকার ওই নারী হিন্দু সম্প্রদায়ের সদস্য এবং তার স্বামী পাঁচ বছর ধরে বিদেশে অবস্থান করছেন। তাদের দুটি সন্তান রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03