সর্বশেষ

প্রধান উপদেষ্টাকে হুমকি, আ.লীগ কর্মী গ্রেফতার

Al worker arrested for threatening chief advisorCity ads Investment (1)

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক লাইভে রক্তমাখা ছুরি প্রদর্শন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মো. আলমগীর (৫০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, শুক্রবার (২৭ জুন) রাত ২টার দিকে উপজেলা সদরের জাফতনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরদিন শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক আলমগীর উপজেলার জাফতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আলমগীর একটি রক্তমাখা ছুরি হাতে নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অশালীন ভাষায় গালাগাল করছেন এবং হত্যার হুমকি দিচ্ছেন। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে।

এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতারের পর, পূর্বের একটি বিস্ফোরক মামলায় ফটিকছড়ি থানায় দায়েরকৃত মামলার আওতায় আদালতে সোপর্দ করে। তার বিরুদ্ধে আরও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup