সর্বশেষ

৬টি দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বাউবির এইচএসসি প্রোগ্রাম

Bau's hsc program for bangladeshis living in 6 countriesCity ads Investment (1)

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ–২) এইচএসসি প্রোগ্রামে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে (২০২৫ ব্যাচ) শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরব, কাতার, কুয়েত, ইতালি, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী প্রার্থীরা সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।

এইচএসসি প্রোগ্রামে মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই দুই শাখায় ভর্তি করা হবে। আবেদনকারীদের অবশ্যই এসএসসি, দাখিল, ও-লেভেল অথবা সরকার স্বীকৃত সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বৈধ অভিবাসন নথি বা বাংলাদেশি বংশোদ্ভূত পরিচয় থাকা আবশ্যক।

ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ জুন ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি ৬১০ টাকা। প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১০ জুলাইয়ের মধ্যে। এরপর ১১ থেকে ৩১ জুলাই পর্যন্ত ভর্তি ফি জমা দেওয়া যাবে। আগামী ৮ আগস্ট ২০২৫ থেকে ক্লাস শুরু হবে।

পাঠদান হবে বাউবির অনলাইন প্ল্যাটফর্মে, যেখানে দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠ দেওয়া হবে। রেজিস্ট্রেশনের মেয়াদ সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে।

আবেদনকারীকে সম্প্রতি তোলা ছবি, স্বাক্ষর, এসএসসি বা সমমানের সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট এবং প্রবাসে বসবাসের বৈধ কাগজপত্রের স্ক্যান কপি দাখিল করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, জন্মতারিখ ও পিতা–মাতার নাম এসএসসি সনদ অনুযায়ী লিখতে হবে। কোনো তথ্যের গরমিল থাকলে এসএসসি সনদের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে।

ভর্তি সংক্রান্ত আরও তথ্য পাওয়া যাবে www.bou.ac.bd ওয়েবসাইটে। যোগাযোগের জন্য সংশ্লিষ্ট দূতাবাস, ওপেন স্কুলের ডিন (dean.os@bou.ac.bd) এবং ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং (https://iapw@bou.ac.bd) এর সঙ্গে যোগাযোগ করা যাবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup