সর্বশেষ

বাড়ির আঙিনায় প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Expatriate's hanging body found in yardProbashir city Popup 19 03

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ধাইসার গ্রামে মাহবুব আমিন (৬০) নামের এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বাড়ির আঙিনায় লোহার অ্যাঙ্গেলে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে।

মাহবুব আমিন ধাইসার গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের ছেলে। তিনি এক সময় উপজেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি জাতীয় দুটি দৈনিকে শ্রীনগর প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। পরবর্তীতে তিনি কৃষি ব্যাংকে অফিসার পদে চাকরি করেন।

স্থানীয়রা জানান, মাহবুব আমিন ১৯৯০ সালে জাপানে পাড়ি জমান। পরে সেখান থেকে ফিরে স্ত্রী-সন্তানসহ ফ্রান্সে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সে দেশের নাগরিকত্বও অর্জন করেন। প্রায় এক বছর আগে তিনি দেশে ফিরে আসেন। ফিরে আসার পর থেকেই তিনি কিছু মানসিক সমস্যায় ভুগছিলেন বলে স্থানীয়রা জানান।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সকালে তার মা ঘুম থেকে উঠে ছেলেকে বাড়ির আঙিনায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন।

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03