সর্বশেষ

প্রবাসী স্বামীর সাথে রাগ করে স্ত্রীর আত্মহত্যা

Wife commits suicide after being angry with expatriate husbandProbashir city Popup 19 03

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নাজিরপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মৃত নারীর নাম ইভা আক্তার (২৭)। তিনি দুই কন্যা সন্তানের জননী ছিলেন। বুধবার রাত ১০টার দিকে শ্বশুরবাড়ির নিজ ঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইভা আক্তার ছিলেন মোগড়াপাড়া ইউনিয়নের মাধবপুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে। তার স্বামী বিপ্লব মিয়া দীর্ঘ ১০ বছর ধরে সৌদি আরবে প্রবাসে রয়েছেন। ইভার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্র জানায়, সম্প্রতি ইভার সঙ্গে প্রবাসী স্বামীর দাম্পত্য কলহ বেড়েছিল। ইভা ফোন বা ভয়েস মেসেজ পাঠালেও স্বামী কোনো জবাব দিচ্ছিলেন না, যা তাকে মানসিকভাবে বেশ আঘাত করে। এমন পরিস্থিতিতে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। স্বামীর পরিবারের ধারণা, স্বামীর সঙ্গে অভিমান থেকেই ইভা আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

ঘটনার খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ইভার অকাল মৃত্যু ঘিরে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। পুলিশ বলছে, মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত কার্যক্রম চলছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03