সর্বশেষ

প্রবাসী ছেলের স্ত্রীকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন

Father in law sentenced to life for raping expatriate son's wifeCity ads Investment (1)

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর মো. গণি খানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৩টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত গণি খান নগরকান্দার গোয়াইলপোতা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ২০ এপ্রিল স্বামী বিদেশে থাকার সময় পুত্রবধূকে ধর্ষণ করেন গণি খান। এ ঘটনায় ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।

B56b62103c3ace6971291a0d75208da9

ওই বছরের ২৮ জুন ভুক্তভোগীর বোন জামাই নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ঘটনার রাতে গৃহবধূ ঘুমিয়ে থাকলে তার ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন গণি খান। পরবর্তীতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের মাধ্যমে গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হয়।

মামলার তদন্ত শেষে দীর্ঘদিন ধরে সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ উপস্থাপনের পর আদালত এ রায় দেন। বিচারক বলেন, সমাজে ধর্ষণের মতো অপরাধ করে কেউ পার পাবে না—এই রায়ের মাধ্যমে তা পুনরায় প্রমাণিত হলো।

সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে আদালত যথাযথ প্রক্রিয়ায় মামলাটি পরিচালনা করেছে। এ ধরনের রায় নারীর প্রতি সহিংসতা রোধে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup