সর্বশেষ

এক রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট

Robbery, gold ornaments and money looted from two expatriate homes in one nightProbashir city Popup 19 03

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতেই দুই প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় একটি পরিবারের বাকপ্রতিবন্ধী নারীও রেহাই পাননি।

সোমবার (২৩ জুন) ভোররাতে উপজেলার রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গোলাম মাওলা লন্ডনি বাড়ি এবং ৫ নম্বর ওয়ার্ডের হাজী ওলি মাঝি বাড়িতে এই দুটি ডাকাতির ঘটনা ঘটে। রাত আনুমানিক আড়াইটার দিকে প্রথম বাড়িতে এবং প্রায় এক ঘণ্টা পর দ্বিতীয় বাড়িতে হামলা চালায় ডাকাতদল।

ভুক্তভোগী পরিবারের বরাতে জানা গেছে, প্রথম ঘটনাস্থলে ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ দল দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা ঘরের সকল সদস্যকে বেঁধে ফেলে এবং রাইফেল ও দেশীয় অস্ত্র দেখিয়ে দুই ভরি স্বর্ণালঙ্কার ও ১৫ হাজার টাকা লুট করে নেয়। দ্বিতীয় বাড়িতে একই কৌশলে তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উভয় ঘটনায় একই ডাকাতচক্র জড়িত। তাদের মতে, ঘটনাগুলোর ধরন ও সময়সূচি বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে এটি পূর্বপরিকল্পিত এবং একই দলের কাজ।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দুই জায়গাতেই পরিদর্শন করেছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03