সর্বশেষ

প্রবাসীকে ফাঁদে ফেলে রিয়াল লুট, একজন গ্রেফতার

Expatriate trapped in real estate robbery, one arrestedCity ads Investment (1)

ময়মনসিংহে ফাঁদে ফেলে এক সৌদি প্রবাসীর কাছ থেকে ১৪ হাজার সৌদি রিয়াল, নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেওয়ার ঘটনায় প্রতারক চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে নগরের মহারাজা রোড এলাকার একটি বাসা থেকে রুমা আক্তার নামের ওই নারীকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় রুমা আক্তারকে গ্রেফতার করা গেলেও তার স্বামী ও প্রতারক চক্রের অন্যতম সদস্য রকি মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শনিবার (২১ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ মোড় এলাকার একটি বাসায় ডেকে নিয়ে সৌদি প্রবাসী শওকত হোসেন ও তার চাচাতো ভাই রিয়াজকে তিন ঘণ্টা আটকে রাখে চক্রটি। তাদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেওয়া হয় ১৪ হাজার সৌদি রিয়াল, ৩১ হাজার নগদ টাকা এবং একটি মোবাইল ফোন। ঘটনার পরপরই ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার রাতে প্রাথমিক অভিযান চালিয়ে পুলিশের একটি দল চক্রের আরেক সদস্যকে আটক করেছিল। তবে মূল অভিযুক্ত রকি মিয়াকে ধরতে একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, “রুমা আক্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, স্বামীর প্ররোচনায় তিনি এই প্রতারণার সঙ্গে জড়িত হন। প্রবাসীর কাছ থেকে লুট হওয়া রিয়ালসহ অন্যান্য মালামাল উদ্ধারে কাজ চলছে।” তিনি আরও বলেন, “এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup