তিন দফা জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। এর পরিপ্রেক্ষিতে রোববার (২২ জুন) সন্ধ্যায় উত্তরা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা এবং পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিএনপির পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক চার আইজিপি-সহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে।
ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানিয়েছেন, কে এম নুরুল হুদাকে উত্তরা পশ্চিম থানায় জনতা হস্তান্তর করেছে। মামলাটি খতিয়ে দেখে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও
যদিও তাকে এখনই গ্রেপ্তার দেখানো হয়নি, তবে পুলিশ বলছে, মামলার ভিত্তিতে প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের শাসনামলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনেই ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে।








![Hgxzjop[]](https://probashtime.net/wp-content/uploads/2026/06/hgxzjop.webp)


