সর্বশেষ

২১ দিনে এলো ২৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স

Remittances worth tk 24,000 crore arrived in 21 daysProbashir city Popup 19 03

চলতি জুন মাসের প্রথম ২১ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১.৯৯ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৪৬৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, জুন মাসের বাকি দিনগুলোতে রেমিট্যান্সের এ গতি অব্যাহত থাকলে পুরো মাস শেষে প্রবাসী আয় ২৮০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এই অর্থ বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরাতে সহায়ক ভূমিকা রাখছে।

বিশেষজ্ঞদের মতে, হুন্ডির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান, প্রণোদনা নীতিমালা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে রেমিট্যান্স প্রবাহে এ ধারা অব্যাহত রয়েছে। তারা বলছেন, প্রবাসীদের আস্থা বাড়ায় এ খাতে ইতিবাচক পরিবর্তন লক্ষণীয়।

গত মে মাসে প্রবাসীরা ২৯৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১.৭ শতাংশ বেশি। চলতি ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে দেশে এসেছে সর্বোচ্চ ৩৩০ কোটি ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ জুন পর্যন্ত প্রবাসীদের মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৫০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬.৭ শতাংশ বেশি। গত অর্থবছরের এ সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২ হাজার ৩২৮ কোটি ডলার।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03