সর্বশেষ

ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান বাংলাদেশের

Bangladesh calls for israel to be held accountableProbashir city Popup 19 03

ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে এবং তাকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই আহ্বান জানান।

সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সামরিক হামলার কঠোর সমালোচনা করে বলেন, এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি এ ধরনের কর্মকাণ্ডকে পুরো অঞ্চল ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন এবং এসব উসকানিমূলক পদক্ষেপ বন্ধের আহ্বান জানান।

তৌহিদ হোসেন বলেন, ফিলিস্তিনে চলমান আগ্রাসনেরও অবসান হওয়া প্রয়োজন এবং আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) ও আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)-এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ওআইসিকে আরও সক্রিয় হতে হবে। তিনি ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর ঐক্যকে কৌশলগত পদক্ষেপে পরিণত করার আহ্বান জানান।

রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ টেনে তিনি ওআইসিকে ধন্যবাদ জানান যে, তারা বিষয়টিকে তাদের দশ বছর মেয়াদি কৌশলগত কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছে। সেই সঙ্গে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধি এবং আইসিজেতে চলমান মামলার জন্য অর্থায়নের আহ্বান জানান।

মুসলিম বিশ্বে ইসলামভীতি ও অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় ওআইসিকে আরও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন তিনি। একই সঙ্গে, ওআইসির প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালী করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হওয়ার ওপর গুরুত্ব দেন। সম্মেলনের পাশাপাশি তিনি মালয়েশিয়া, ইরাক, উজবেকিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03