সর্বশেষ

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল নিয়ে বিদেশফেরত প্রবাসীরা

Returning expatriates march towards the residence of the chief advisorCity ads Investment (1)

লাই মাসে অনুষ্ঠিত গণআন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্ত হওয়া বিদেশফেরত প্রবাসীরা আজ শনিবার (২১ জুন) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে রওনা হন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে পৌঁছালে পুলিশ তাদের পথরোধ করে। বাধা পেয়ে তারা সেখানেই অবস্থান কর্মসূচি শুরু করেন।

‘জুলাইয়ে আন্দোলনে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত জেলফেরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা’ ব্যানারে সকাল ১১টার দিকে পরীবাগ মোড়ে জড়ো হন শতাধিক প্রবাসী নারী-পুরুষ। পরে তারা সংগঠিতভাবে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। তবে রাজসিক মোড়ে পৌঁছালে তাদের মিছিল থামিয়ে দেওয়া হয়।

প্রবাসীরা জানান, গত বছরের আন্দোলনে অংশ নেওয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত অনেক প্রবাসী এখনো কারাগারে রয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে ২৫ জনসহ সৌদি আরব ও অন্যান্য দেশে বহু রেমিট্যান্স যোদ্ধা বন্দি অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন।

তাদের দাবি, অবিলম্বে এসব প্রবাসীর মুক্তি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। এ দাবিতেই তাঁরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে যমুনার উদ্দেশে রওনা হয়েছিলেন।

অবস্থানে থাকা এক প্রবাসী বলেন, “আমরা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে দীর্ঘদিন বিদেশে শ্রম দিয়েছি। এখন এই দুর্যোগে আমাদের পাশে না দাঁড়ালে আর কে দাঁড়াবে?”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup