সর্বশেষ

পরকীয়ার সন্দেহে সৌদি প্রবাসীকে কুপিয়ে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

Wife attempts suicide by stabbing saudi expatriate over suspicion of extramarital affairProbashir city Popup 19 03

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরকীয়ার সন্দেহে সৌদি প্রবাসী স্বামী বায়েজিদ সিকদারকে কুপিয়ে আহত করার পর স্ত্রী মানসুরা খানম নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আহত বায়েজিদ সিকদার টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের ওহাব আলী শিকদারের ছেলে। তার স্ত্রী মানসুরা খানম গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের কবির হাওলাদারের মেয়ে।

বায়েজিদ সিকদারের মা হোসনে আরা বেগম জানান, মাসখানেক আগে বায়েজিদ সৌদি আরব থেকে দেশে ফেরেন। এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পরকীয়া নিয়ে সন্দেহ ও অবিশ্বাস শুরু হয়। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। শুক্রবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে মানসুরা খানম ক্ষিপ্ত হয়ে তার স্বামীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। স্বামীকে মেরে ফেলেছেন এমনটা ভেবে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।

পরে আশপাশের লোকজন তাদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আহত অবস্থায় দু’জনকেই উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম জানান, জাতীয় পরিসেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত স্বামী-স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানিয়েছেন।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03