সর্বশেষ

মায়ের মৃত্যুর খবরে দেশে আসা প্রবাসীকে পিটিয়ে হত্যা

Expatriate beaten to death after returning home after hearing news of mother's deathProbashir city Popup 19 03

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব বিরোধের জেরে হাবিবুল্লাহ (৪৫) নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার গাংধোয়ারচর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ চরফরাদী এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে এবং দীর্ঘদিন মরিশাসে প্রবাস জীবন কাটিয়ে আসছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মায়ের মৃত্যুর খবরে প্রায় তিন মাস আগে হাবিবুল্লাহ দেশে ফিরেছিলেন এবং এরপর থেকেই নিজ গ্রামে অবস্থান করছিলেন। সম্প্রতি ফুটবল খেলার একটি ঘটনাকে কেন্দ্র করে তার ছেলে ও প্রতিবেশী হেলাল উদ্দিনের ছেলের মধ্যে ঝগড়া হয়। সেই বিরোধের জেরেই শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় হাবিবুল্লাহর ওপর অতর্কিত হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলাল উদ্দিন, তার ভাগনে মুখলেছসহ কয়েকজন মিলে হাবিবুল্লাহকে রাস্তায় পেয়ে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন জানান, ঘটনার পরপরই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03