সর্বশেষ

সীমান্তের ওপারে ৯ ঘণ্টা ধরে গাছে ঝুলছে বাংলাদেশির লাশ

Bangladeshi man's body hangs from tree across sylhet border for 9 hoursCity ads Investment (1)

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে একটি গাছে দীর্ঘ সময় ধরে ঝুলে ছিল বাংলাদেশি যুবক জাকারিয়া আহমদের (২৩) লাশ। বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত লাশটি ঝুলে থাকলেও তা উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

জাকারিয়া আহমদ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের সীমান্তবর্তী লামারগ্রাম কামাল বস্তির বাসিন্দা আলাউদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিক এবং সম্প্রতি তার বিয়ে হয়েছিল। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে সীমান্তের ১২৫৭ নম্বর পিলারের কাছাকাছি একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য দিলোয়ার হোসেন জানান, বিষয়টি জানার পর থেকে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় লাশ উদ্ধার সম্ভব হয়নি। তিনি আরও জানান, জাকারিয়া মাত্র তিন দিন আগে বিয়ে করেছিলেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। যেহেতু ঘটনাস্থল ভারতের অভ্যন্তরে, তাই আইনগত কারণে পরিবার চাইলেও লাশ উদ্ধার সম্ভব হয়নি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, বিএসএফকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করা হয়েছে। বর্তমানে ভারতীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে লাশ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup