সর্বশেষ

মদসহ বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় যুবক আটক

Indian youth detained while entering bangladesh with liquorProbashir city Popup 19 03

বাংলাদেশ-ভারত সীমান্তের হবিগঞ্জের চুনারুঘাট অংশ দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৬ জুন) সকালে উপজেলার মঙ্গলিয়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। এ অভিযানে অংশ নেয় ৫৫ বিজিবির একটি টহল দল।

আটক যুবকের নাম মিটন দাস (২৪)। তিনি ভারতের আসাম রাজ্যের কাছার জেলার শিলচর শহরের বাসিন্দা। তার বাবার নাম জহরলাল দাস। মিটন দাস মঙ্গলিয়া সীমান্তের ভেতরে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশ ভূখণ্ডে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন বলে জানায় বিজিবি।

বিজিবির টহল দল তাকে আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ভারতীয় ১,৫৯৩ রুপি, বাংলাদেশি ১,৯৫০ টাকা, এক বোতল ভারতীয় মদ, মোবাইল ফোন, আধার ও প্যান কার্ড, দুটি হাতঘড়ি, ইয়ারবাড, মানিব্যাগ, মোবাইল চার্জার এবং একটি কাঁধব্যাগ উদ্ধার করে।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃতকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ায় থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03