সর্বশেষ

শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের

Tribunal issues notice ordering sheikh hasina to surrenderCity ads Investment (1)

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন, যা জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত দিনের মধ্যে তারা আদালতে হাজির না হলে অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত হবে। এর আগে, সোমবার ট্রাইব্যুনাল দুই জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে ২৪ জুন।

এই মামলায় আরও অভিযুক্ত আছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি আদালতে হাজির হন। মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ১ জুন ট্রাইব্যুনাল এই তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় এবং নতুন করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে।

Screenshot 10 original 175013967

জানা গেছে, গত বছরের ১২ মে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে একটি প্রতিবেদন দাখিল করে, যেখানে তাকে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। এর আগে ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল এই তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল।

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার নির্বিচারে গুলি চালিয়ে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করে। ওই আন্দোলনের দমন-পীড়নের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup