সর্বশেষ

মহানবী (সা.) কে কটুক্তির অভিযোগ প্রবাসীর বিরুদ্ধে

Expatriate accused of insulting the prophet (pbuh)Probashir city Popup 19 03

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক আমেরিকা প্রবাসী যুবককে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটুক্তি করে একটি স্ট্যাটাস দিয়েছেন ওই যুবক। এর প্রতিবাদে গত দু’দিন ধরে এলাকায় বিক্ষোভ চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ওই যুবকের পরিবারের সদস্যরা ভয়ে নিজ এলাকায় ফিরছেন না।

রোববার (১৫ জুন) সকাল থেকে ‘আহলে সুন্নাত ওয়াল জামাত’ সংগঠনের ব্যানারে নাসিরনগর-মাধবপুর সড়কের গোকর্ণ ইউনিয়নের চৈয়ারকুড়ি বাজার সংলগ্ন গোকর্ণ গোলচত্বর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা অভিযোগ করেন, সৈয়দ ইমাদ উদ্দিন শুভ নামের ওই যুবক ১১ জুন ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গোকর্ণ ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়া এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা জহিরুল ইসলাম। বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন, সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আলী আহমেদ, মসজিদের খতিব সৈয়দ ওয়ালী হায়দারসহ অন্যান্যরা। তারা অবিলম্বে অভিযুক্ত যুবকের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এদিকে, ইমাদ উদ্দিন শুভ গণমাধ্যমকে জানান, তিনি কোনো কটুক্তিমূলক স্ট্যাটাস দেননি। বরং সাম্প্রতিক এক প্রসঙ্গে তিনি বোঝাতে চেয়েছেন, সমাজে অনেক কিছু নিয়ে আলোচনা হলেও ধর্মীয় নেতাদের সমালোচনা যেন কঠোরভাবে নিষিদ্ধ – এই বাস্তবতাকে তুলে ধরেছেন। তবে সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে শুভ’র পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তার বাবা-মা আতঙ্কের কারণে নিজ বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না। পুরো বিষয়টি স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে তদন্তের দাবি উঠেছে, যাতে উত্তেজনা প্রশমিত হয় এবং নিরপেক্ষভাবে প্রকৃত সত্য উদঘাটিত হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03