সর্বশেষ

জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ

Electricity from nepal added to the national gridProbashir city Popup 19 03

বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির আওতায় নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। বর্তমানে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ইতোমধ্যে দেশের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আগামী পাঁচ মাস, অর্থাৎ নভেম্বর পর্যন্ত, এই বিদ্যুৎ ভারত হয়ে বাংলাদেশে সরবরাহ করা হবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৪ জুন দিবাগত রাত ১২টার পর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। নেপালে এখন বর্ষা মৌসুম চলায় জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল সময় হওয়ায় কেবল এই সময়টাতেই বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৩ সালের ৩ অক্টোবর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ পিডিবি, নেপাল ইলেকট্রিসিটি অথরিটি ও ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেডের মধ্যে ত্রিপক্ষীয় এই বিদ্যুৎ ক্রয়-বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী, ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এই বিদ্যুৎ ভারতের মুজাফফরপুর-বাহারামপুর হয়ে বাংলাদেশের কুষ্টিয়ার ভেড়ামারা গ্রিড সাবস্টেশনে যুক্ত হচ্ছে। চুক্তির আওতায় ভারতীয় ট্রান্সমিশন চার্জসহ প্রতিটি ইউনিট বিদ্যুতের মূল্য পড়ছে প্রায় ৭ টাকা।

এই উদ্যোগের মাধ্যমে দক্ষিণ এশীয় বিদ্যুৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন জ্বালানি খাতের সংশ্লিষ্টরা। দীর্ঘ মেয়াদে এমন বিদ্যুৎ আমদানি অব্যাহত থাকলে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03