সর্বশেষ

সৌদি প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি

Robbery at saudi expatriate's homeCity ads Investment (1)

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে এক সৌদি প্রবাসীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাসার তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সৌদি প্রবাসী আমান উল্লার পরিবারের সদস্যরা ঈদুল আজহা উপলক্ষে উপজেলার লংগাইর ইউনিয়নের বাঙ্গালকান্দি গ্রামে অবস্থান করছিলেন। ছুটি শেষে বাসায় ফিরে তারা দেখেন, বাসার দ্বিতীয় তলার চারটি কক্ষ ও নিচতলার একটি কক্ষের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখা যায়, স্টিলের শোকেস, আলমারি, ট্রাঙ্ক ও ওয়ারড্রপ ভেঙে রাখা হয়েছে।

প্রবাসীর স্ত্রী মাফুজা আমান জানান, তারা ঈদের দুই দিন আগে গ্রামের বাড়ি গিয়েছিলেন। বাসায় ফিরে এসে দেখেন, চোরের দল পাঁচটি কক্ষের তালা ভেঙে ৮ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ নিয়ে গেছে।

এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গফরগাঁও থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম সরকার জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং চুরি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ভুক্তভোগী পরিবার যথাযথ তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup