সর্বশেষ

হাসিনার সময়ে চাঁদা দিতাম ৭৫০ টাকা, এবার দিচ্ছি ৩৫০০

I used to pay 750 taka during hasina's time, now i pay 3500 taka.City ads Investment (1)

আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান অভিযোগ করেছেন, আমের মৌসুমে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত চাঁদা আদায় করা হচ্ছে। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি জানান, গত বছর ৭৫০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হলেও এবার তা বেড়ে ৩৫০০ টাকা পর্যন্ত পৌঁছেছে।

তারেক রহমান বলেন, “বেলতলা বাজারে আমি আমের ব্যবসা করি। গত বছর মসজিদ কমিটি, বাজার কমিটি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে চাঁদা নেওয়া হয়েছিল। এবার একই জায়গা থেকে চাঁদার পরিমাণ দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। ট্রাক আটকে চাঁদা আদায়ের ঘটনায় প্রশাসনের বিভিন্ন স্তরে যোগাযোগ করেও কোনো সুফল পাইনি।”

তিনি আরও দাবি করেন, বাজারে একাধিক প্রভাবশালী দলের পক্ষ থেকে চাঁদা তোলা হচ্ছে, যা সাধারণ ব্যবসায়ীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমান বলেন, “মসজিদ কমিটি তুলনামূলক দুর্বল হওয়ায় আগের মতো অল্প টাকাই নিচ্ছে। তবে মূল সমস্যা হচ্ছে শক্তিশালী গোষ্ঠীর দখলে থাকা অন্যান্য চাঁদা আদায়কারী সংস্থাগুলো।”

এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, “দায়িত্বে থাকা কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নেয়নি? সেনাবাহিনী বা প্রশাসন সঠিকভাবে উদ্যোগ নিলে এই চাঁদাবাজি রোধ করা সম্ভব হতো। অতীতে তত্ত্বাবধায়ক সরকার এই ধরনের পরিস্থিতিতে কার্যকর ব্যবস্থা নিয়েছিল।”

তারেক রহমান অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়কালে চাঁদাবাজি, নিয়োগ-বাণিজ্য, দুর্নীতি ও স্বজনপ্রীতির ঘটনাগুলোই নানা অস্থিরতার জন্ম দিয়েছে। “এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে কি গণঅভ্যুত্থান হয়?”—এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup