সর্বশেষ

প্রবাসী শ্বশুরকে প্রকাশ্যে গুলি করে হত্যা

Expatriate father in law shot dead in publicProbashir city Popup 19 03

কুষ্টিয়ার মধুপুর এলাকায় গরুর হাটের পাশে প্রকাশ্যে প্রবাসী শ্বশুরকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত ব্যক্তি টুটুল হোসেন (৪০) কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা এবং একজন প্রবাসফেরত ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় টুটুল তার এক আত্মীয়ের সঙ্গে হাটের পাশে চা খাচ্ছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে জামাতা ইমরান হোসেন কয়েকজন সহযোগীসহ এসে টুটুলের মুখে গুলি করেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে টুটুলের মৃত্যু হয়। পরে মরদেহ রাস্তার পাশে নামিয়ে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি শটগান, কয়েকটি গুলি এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে। নিহতের মুখে গুলির চিহ্ন রয়েছে এবং হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের পরিবার জানায়, চার বছর আগে টুটুলের মেয়ে টুম্পার সঙ্গে ইমরানের বিয়ে হয়। পরে ইমরান দ্বিতীয় বিয়ে করলে দাম্পত্য কলহ শুরু হয়। তিন বছর ধরে টুম্পা বাবার বাড়িতে অবস্থান করছিলেন এবং আট মাস আগে ইমরানকে তালাক দেন। এরপর থেকেই ইমরান নানা হুমকি দিয়ে আসছিলেন।

নিহতের স্বজনরা দাবি করেছেন, ইমরান ও তার তিন সহযোগী দুইটি মোটরসাইকেলে করে এসে হত্যায় অংশ নেয়। স্থানীয়দের ধাওয়া খেয়ে তারা একটি মোটরসাইকেল ও অস্ত্র ফেলে পালিয়ে যায়। নিহতের পরিবার এই বর্বর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03