সর্বশেষ

ঈদ করতে এসে সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের

Expatriate youth dies on the road while celebrating eidProbashir city Popup 19 03

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইখলাস হোসেন (২৭) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে চিৎলা-কয়রাডাঙ্গা সড়কের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইখলাস হোসেন চিৎলা হুদাপাড়া গ্রামের বাসিন্দা এবং মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তিনি সম্প্রতি চার মাসের ছুটিতে ঈদ উদযাপনের জন্য দেশে ফিরেছিলেন। দুর্ঘটনায় আহত দুইজন হলেন মো. মুসা (২৫) ও মো. রাজু (১৮), যাঁরা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান জানান, বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইখলাসের মৃত্যু হয় এবং অপর দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারী জানান, আহত দুজনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। এর মধ্যে মুসার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসে থাকার পর পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসা এক সন্তানের এমন করুণ মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03