সর্বশেষ

দেশে ফিরেই অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন প্রবাসী

Expatriate loses everything after falling into the clutches of a corrupt party upon returning homeProbashir city Popup 19 03

রাজধানীর কাকরাইল মোড়ে অজ্ঞানপার্টির ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন মালয়েশিয়া ফেরত মো. আক্কাস আলী (৩৮)। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি করেন।

আক্কাস আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন পথচারী আলিমুজ্জামান। তিনি জানান, কাকরাইল মোড়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে আনা হয়। আক্কাস আলীর সাথে একটি পাসপোর্ট পাওয়া গেছে, যা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পথচারীর ভাষ্য অনুযায়ী, আক্কাস আলী মালয়েশিয়া থেকে সদ্য দেশে ফিরেছেন। তবে তার সঙ্গে থাকা মালামাল ও ব্যক্তিগত জিনিসপত্র কিছুই পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অজ্ঞানপার্টির সদস্যরা তাকে টার্গেট করে সর্বস্ব হাতিয়ে নিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আক্কাস আলী বর্তমানে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন। তার কাছে কী পরিমাণ অর্থ বা মালামাল ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা সম্ভব হবে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে। প্রবাস ফেরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সতর্কতা প্রয়োজন বলেও মনে করছেন অনেকে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03