সর্বশেষ

সন্ত্রাসী হামলায় প্রবাসীসহ আহত ৯

9 injured, including expatriate, in terrorist attackProbashir city Popup 19 03

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনারায়ণপুর গ্রামে প্রবাস ফেরত রাসেল মিয়ার (৪৫) বাড়িতে এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (১ জুন) দুপুরে সংঘটিত এ হামলায় রাসেল মিয়াসহ অন্তত ৯ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল মিয়ার নিকটাত্মীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। গত ২৬ জুন ওই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে কয়েকজন আহত হন। পরবর্তীতে এ ঘটনায় একটি মামলা দায়ের হলে, প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে প্রবাসী রাসেল মিয়াকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।

রোববার দুপুরে সিরাজুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ধারালো অস্ত্রসহ রাসেল মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলায় রাসেল মিয়াকে গুরুতরভাবে জখম করা হয়। তাকে রক্ষা করতে আসা স্বজনরাও হামলার শিকার হন এবং আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গুরুতর আহত হাফিজ এমরান হোসেন (৪০) কে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে আরও রয়েছেন—ফারহান মিয়া (২৫), সিজিল মিয়া (৬০), তোফায়েল মিয়া (৩৫), জিলু মিয়া (৩৫), আমিনুল হক (৪০), শাহজাহান মিয়া (৫৮), ও হাফিজ ছাব্বির আহমদ সরদার (৩৮)। তারা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ বিষয়ে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রাসেল মিয়া। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03