সর্বশেষ

অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট গ্রেপ্তার

Bangladeshi agent of online gambling site arrestedProbashir city Popup 19 03

ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামে অভিযান চালিয়ে আন্তর্জাতিক অনলাইন জুয়া চক্রের এক স্থানীয় এজেন্টকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১ জুন) রাতের এ অভিযানে মেহেদি হাসান নামের ওই যুবকের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার মেহেদি হাসান ওই গ্রামের জামির হোসেন মণ্ডলের ছেলে। ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন) ইমরান জাকারিয়া জানান, মেহেদি ফিলিপাইনভিত্তিক ‘বাংলাউইন’ নামের অনলাইন জুয়া প্ল্যাটফর্মের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে উপ-এজেন্ট নিয়োগের পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে জুয়াবাজির আর্থিক লেনদেন পরিচালনা করতেন।

এজেন্ট হিসেবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করে তরুণদের অনলাইনে জুয়ায় অংশগ্রহণে প্রলুব্ধ করতেন। দীর্ঘদিন নজরদারির পর গোপন তথ্যের ভিত্তিতে ডিবির এসআই খালিদ হাসান, এএসআই ইকবালুর রহমান ও হাফিজুর রহমানের নেতৃত্বে তাকে আটক করা হয়।

আটকের পর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে গ্রেফতার দেখানো হয়। একই সঙ্গে এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

উল্লেখ্য, দেশে অনলাইন জুয়া প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের নির্দেশনা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান জোরদার করছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03