সর্বশেষ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

Bangladeshi youth killed in bsf firing at borderProbashir city Popup 19 03

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। নিহতের নাম প্রদীপ বৈদ্য (২২)। তিনি উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা এবং শৈলেন্দ্র বৈদ্যর ছেলে। শনিবার (৩১ মে) রাতের কোনো এক সময়ে ভারতের ত্রিপুরা রাজ্যের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে বিষয়টি আজ রবিবার (১ জুন) সকালে স্থানীয়দের মাধ্যমে প্রকাশ্যে আসে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রদীপ বৈদ্য একজন দিনমজুর ছিলেন এবং সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। শনিবার সন্ধ্যার পর থেকে তাঁর খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। রবিবার সকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, প্রদীপকে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে গিয়ে বিএসএফ গুলি করে হত্যা করেছে।

এ বিষয়ে বিজিবির দত্তগ্রাম ক্যাম্পে খবর দেওয়া হলে তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে প্রদীপের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। বিজিবির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়, পরিবারের সদস্যরা যেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বর্তমানে নিহতের স্বজনরা কুলাউড়া থানায় আছেন।

স্থানীয় ইউপি সদস্য জয়নুল ইসলাম জানান, প্রদীপের পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল এবং তাঁর পিতাও দীর্ঘদিন ধরে অসুস্থ। এলাকার কিছু মানুষ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত। ধারণা করা হচ্ছে, তাদের প্ররোচনায় সীমান্ত পার হয়ে ভারতে গিয়েছিলেন প্রদীপ, যেখানে গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু ঘটে।

দত্তগ্রাম সীমান্ত বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধীনে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের ভেতরে গুলির ঘটনায় প্রদীপের মৃত্যু হয়। তাঁর মরদেহ বর্তমানে ভারতের একটি হাসপাতালে রাখা হয়েছে। লাশ ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03