সর্বশেষ

চিরকুট লিখে সেনা সদস্যের আত্মহত্যা

Army soldier commits suicide by writing a noteProbashir city Popup 19 03

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে এক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম এসএম সৌরভ হোসেন। রবিবার ভোরে সেনানিবাসের ওয়ার্কশপ ভবনের কনস্ট্রাকশন এলাকার বাঁশের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সৌরভ হোসেন ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ গ্রামের বাসিন্দা। তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ জানায়, বগুড়া সেনানিবাস থেকে বদলি হয়ে সৌরভ রাজেন্দ্রপুর সেনানিবাসে এমপি (এপিসি) স্কট হিসেবে কর্মরত ছিলেন। অনলাইন জুয়া খেলায় জড়িয়ে পড়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। আত্মহত্যার আগে সহকর্মী ল্যান্স কর্পোরাল ইয়াসির আরাফাতের মোবাইল ব্যবহার করে ১৪ হাজার টাকা একটি বেটিং সাইটে জমা দেন। বিষয়টি ধরা পড়ায় তাকে নজরবন্দী করে রাখা হয়।

ভোরে ওয়াশরুমে যাওয়ার কথা বলে প্রহরীর সঙ্গে বের হন সৌরভ। কিছুক্ষণ পর প্রহরী তাকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজ শুরু করেন। পরে দেখা যায়, টয়লেটের জানালা দিয়ে বের হয়ে সৌরভ কনস্ট্রাকশনের বাঁশের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এ সময় তার মরদেহের পাশে একটি চিরকুট উদ্ধার করা হয়।

চিরকুটে সৌরভ নিজের দোষ স্বীকার করে আত্মহত্যার কারণ ব্যাখ্যা করেন বলে জানিয়েছেন ওসি আব্দুল হালিম। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03