সর্বশেষ

হাসপাতালের আইসিইউতে শোনানো হচ্ছে কোরআন তিলাওয়াত

Quran recitation being heard in the hospital's icuProbashir city Popup 19 03

রোগীর অবস্থার অবনতি হলে স্থান পান হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট বা আইসিইউতে। এই সংকটাপন্ন সময়ে স্বজনদের আশ্রয় সৃষ্টিকর্তার প্রার্থনা—চেষ্টা থাকে শেষ সময়ে প্রিয়জন যেন ঈমানের সঙ্গে শান্তিতে দুনিয়া ছাড়েন। তবে আইসিইউ এমন একটি ইউনিট, যেখানে নির্ধারিত সময় ছাড়া স্বজনদের প্রবেশের অনুমতি থাকে না। তাই অনেক সময় রোগীর শেষ সময়ে ধর্মীয় বাণী শোনানোর ইচ্ছা থাকলেও সেটি বাস্তবায়ন সম্ভব হতো না। এবার সেই চিত্রে পরিবর্তন আনছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি রামেক হাসপাতালের আইসিইউতে মৃত্যুপথযাত্রী রোগীদের হেডফোনের মাধ্যমে পবিত্র কোরআনের তিলাওয়াত শোনানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু মুসলিম নয়, হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্যও নিজ নিজ ধর্মগ্রন্থের বাণী শোনানোর ব্যবস্থা থাকছে।

রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু মোস্তফা হেনা এ বিষয়ে এক ফেসবুক স্ট্যাটাসে জানান, ২০১১ সালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ চালু হওয়ার পর থেকেই স্বজনরা অনুরোধ করে আসছিলেন, মৃত্যুপথযাত্রী রোগীদের শেষ সময়ে যেন ধর্মীয় বাণী শোনানো হয়। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এতদিন তা সম্ভব হয়নি। আল্লাহর অশেষ কৃপায় এবং এক ব্যক্তি বিশেষের অনুদানে সেই ব্যবস্থা চালু করা সম্ভব হলো।

তিনি আরও জানান, গত সোমবার দুইজন মৃত্যুপথযাত্রী রোগীকে হেডফোনে রেকর্ড করা কোরআনের তিলাওয়াত শোনানো হয়েছে। এতে রোগীর স্বজনরা মানসিক শান্তি পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, আইসিইউ একটি সংবেদনশীল জায়গা। রোগী যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকে, তখন ধর্মীয় বাণী মানসিকভাবে প্রশান্তি এনে দিতে পারে। ডা. আবু হেনা মোস্তফার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03