সর্বশেষ

প্রবাসী বিএনপি কর্মীর বাড়িতে অতর্কিত হামলা

Ambush at expatriate bnp worker's houseCity ads Investment (1)

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষী গ্রামে এক সৌদি প্রবাসী বিএনপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ মে) সকালে এ ঘটনা ঘটে। হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগপন্থী একটি সংঘবদ্ধ দলকে দায়ী করেছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী আব্দুস সামাদ মিয়ার মেয়ে ছাফিয়া জানান, পূর্ব বিরোধের জের ধরে তাদের বাড়িতে এ হামলা হয়। তিনি বলেন, তার ভাই আব্দুল মেম্বারের জাগরণ আলীর কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। পরদিন সকাল ১১টার দিকে বিএনপির ঢাকার একটি রাজনৈতিক সমাবেশে অংশ নিয়ে বাড়ি ফেরার পরপরই হামলা চালানো হয়।

Image 50604 1748428676

পরিবারের অভিযোগ, জাগরণ আলী মেম্বারের নেতৃত্বে জিতু, হযরত, সবুজ, রজ্জব আলী, এ সডুমিয়া, হাসান আলী ও ওমর আলীসহ একটি দল অতর্কিত হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং আলমারিতে থাকা সৌদি রিয়াল ও স্বর্ণালংকার লুট করে নেয়।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অবহিত করা হয়েছে এবং থানায় মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে বলে পরিবার জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানা গেছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Sw 1748430057

অভিযুক্তদের একজন জিতু মিয়া হামলার অভিযোগ অস্বীকার করে জানান, “ঘরের ভাঙচুরের বিষয়টি সাজানো। আগের রাতে শুধুমাত্র ঠেলাঠেলির ঘটনা ঘটেছে।”

এ বিষয়ে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, “একজন শ্রমিককে মারধরের ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘরে হামলার ঘটনাটি ওই ঘটনার ধারাবাহিকতা। তবে ভাঙচুরের বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup