সর্বশেষ

রাশিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ‘স্ট্যান্ড রিলিজ’

'standing release' to charge d'affaires to russiaProbashir city Popup 19 03

রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদকে প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। তাকে দ্রুত ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

ফয়সাল আহমেদের স্থলাভিষিক্ত হিসেবে বর্তমানে রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) মো. নিয়াজ মোর্শেদকে নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ মে) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

ফয়সাল আহমেদ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের নীতিনির্ধারণী বিষয়ে সমালোচনামূলক একটি পোস্ট দেন। এতে তিনি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ও রীতিনীতির বিরোধিতা করেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়ার প্রেক্ষাপটে। এই পোস্টকে পররাষ্ট্র মন্ত্রণালয় শৃঙ্খলাবিরোধী আচরণ হিসেবে বিবেচনা করে।

এছাড়া তার বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ উঠেছে। একজন নারী সামাজিক যোগাযোগমাধ্যমে ফয়সাল আহমেদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

উল্লেখ্য, এসব ঘটনাকে কেন্দ্র করেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, শৃঙ্খলা বজায় রাখতে এবং দূতাবাসের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে। এখন রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করবেন নিয়াজ মোর্শেদ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03