Long Popup (2)
সর্বশেষ

মেঘনা গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Meghna group chairman banned from leaving the countryProbashircityWebPopupUpdate

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামালের বিদেশ গমন নিষিদ্ধ করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২১ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি জানান, দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম আদালতে এ সংক্রান্ত একটি আবেদন দাখিল করেন। আবেদনে মোস্তফা কামালের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের বিষয়টি তুলে ধরা হয় এবং তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার অনুরোধ জানানো হয়।

আবেদনে বলা হয়, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুলসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিল থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। এ লক্ষ্যে সাত সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে, যার আওতায় মোস্তফা কামালের সম্পৃক্ততাও উঠে এসেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত মোস্তফা কামাল ইতোমধ্যেই পলাতক এবং যে কোনো সময় সপরিবারে দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন। এতে চলমান অনুসন্ধান প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে তার বিদেশে যাত্রা বন্ধ করা জরুরি বলে আদালতের কাছে আবেদন করা হয়।

আদালত উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে মোস্তফা কামালের বিদেশ গমন নিষিদ্ধ করে আদেশ জারি করেন, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate