সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর পরকীয়া, প্রেমিকসহ হাতেনাতে আটক

Expatriate's wife arrested red handed for having extramarital affair with her loverProbashir city Popup 19 03

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে পরকীয়া প্রেমিকসহ আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা। শনিবার (২৫ মে) দিবাগত রাতে ওই এলাকার নূরী বাড়িতে এ ঘটনা ঘটে। পরে সোমবার (২৬ মে) দুপুরে পুলিশ উভয়কে থানায় এনে জিজ্ঞাসাবাদে নেয়।

আটক নারী বিথী আক্তার এলাকার প্রবাসী মিলন হোসেনের স্ত্রী এবং দুই সন্তানের জননী। আর তার সঙ্গে আটক হওয়া ব্যক্তি বিল্লাল হোসেন একই এলাকার পণ্ডিত বাড়ির বাসিন্দা ও চার সন্তানের জনক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিথী দাবি করেন, বিল্লাল হঠাৎ করে ঘরে ঢুকে তাকে শারীরিকভাবে স্পর্শ করে। তিনি লজ্জায় চিৎকার করতে পারেননি। অন্যদিকে বিল্লাল স্বীকার করেন, এক সপ্তাহ ধরে তাদের মধ্যে সম্পর্ক চলছে। বিথী ওষুধ আনার অনুরোধ করলে তিনি তা নিয়ে গেলে তাকে ঘরে ডাকা হয় এবং পরে ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা জিসান মজুমদার রাশেদ ও শরিফ জানান, রাতে সন্দেহ হলে তারা বিষয়টি পর্যবেক্ষণ করেন। ঘরের দরজা খোলা থাকায় রাত ১১টার দিকে তাদের একই খাটে আপত্তিকর অবস্থায় দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে আটক করেন। বিল্লালের বিরুদ্ধে পূর্বেও অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে বলে দাবি করেন তারা।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, পরকীয়ার অভিযোগে জড়িত দুইজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03