সর্বশেষ

চাঁদা না দেওয়ায় দুবাই প্রবাসীকে ছুরিকাঘাত

Dubai expatriate stabbed for not paying bribeCity ads Investment (1)

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে চাঁদা না দেওয়ার জেরে দেলোয়ার হোসেন নামে এক প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ মে) সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

পরিবার সূত্রে জানা গেছে, দেলোয়ার ২০০১ সাল থেকে দুবাইয়ে বসবাস করছেন। দেড় মাস আগে তিনি দেশে ফিরে নিজ বাড়ির দ্বিতল নির্মাণকাজ শুরু করেন। এরপর থেকেই একদল স্থানীয় দুর্বৃত্ত তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে হামলার হুমকি দেয় তারা। পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাকে গুরুতর আহত করা হয়।

আহতের ভাই রুবেল হোসেন জানান, কিছুদিন আগে কয়েকজন লোক ফোনে ও সরাসরি এসে তাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়। ঘটনার ভিডিও প্রমাণসহ থানায় অভিযোগ করা হয়। হামলার সময় দেলোয়ারকে ছুরি দিয়ে আঘাত করা ছাড়াও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হামলাকারীরা। বর্তমানে তিনি অস্ত্রোপচারের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছেন।

পরিবারের দাবি, হামলায় জড়িতদের মধ্যে নাজিম, হাসানুজ্জামান শাওন, আবছার, নেজাম, শাকিল ও শাকিব নিয়মিত চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত। তারা এলাকাজুড়ে ভীতি ও দাপট সৃষ্টি করে রেখেছে।

এদিকে ধোপাছড়ি ইউনিয়ন এলাকায় গত কয়েক মাস ধরেই রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ক্ষয়ক্ষতির ঘটনা বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি কম থাকায় এসব অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামান জানান, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup