সর্বশেষ

নির্বাচন ভবনের সামনে জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, নিরাপত্তা জোরদার

Ncp leaders and workers gather in front of the election building, security tightenedProbashir city Popup 19 03

নির্বাচন কমিশনের পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (২১ মে) বেলা ১১টার পর থেকেই দলটির নেতা-কর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।

Ncp ec

এর আগে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি। যদিও প্রথমে সকাল ১১টার সময় উল্লেখ করা হয়েছিল, পরে দলটির পক্ষ থেকে জানানো হয় কর্মসূচি দুপুর ১২টায় শুরু হবে।

বিক্ষোভকে কেন্দ্র করে আগারগাঁও এলাকায় সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। নির্বাচন ভবনের সামনে কাঁটাতারের ব্যারিকেড বসানো হয়েছে, টহল দিচ্ছে র‍্যাব ও বিজিবি। যৌথ বাহিনীর উপস্থিতিতেও নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

এদিকে, নির্বাচন ভবনের ভেতরে আজ সকাল থেকে ইসির পঞ্চম কমিশন সভা শুরু হয়েছে। সভায় রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিমালা-২০২৫, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনার নতুন নীতিমালা নিয়ে আলোচনা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিক্ষোভ ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। সব পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03