সর্বশেষ

বিমানের নাম ব্যবহার করে জালিয়াতি, প্রতারিত গ্রাহকরা

Fraud using biman's name, defrauding customersProbashir city Popup 19 03

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। ভুয়া বুকিং ও টিকিটের মাধ্যমে এই চক্রটি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এ বিষয়ে সতর্ক থাকতে এবং প্রতারকদের ফাঁদে না পড়ার অনুরোধ জানিয়েছে রাষ্ট্রীয় এই উড়োজাহাজ সংস্থা।

মঙ্গলবার (২০ মে) এক বিজ্ঞপ্তিতে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ.বি.এম. রওশন কবীর জানান, প্রতারকরা নিজেদের বিমানের কর্মী পরিচয়ে বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করছে। তারা প্রথমে একটি পিএনআর নম্বর দিয়ে আস্থা তৈরি করে, পরে অর্থ নিয়ে টিকিট ইস্যু না করেই বুকিং বাতিল করে দেয়। ফলে যাত্রার দিন গ্রাহক বুঝতে পারেন যে তার আসন নিশ্চিত হয়নি।

বিজ্ঞপ্তিতে বিমান স্পষ্ট করে জানায়, শুধুমাত্র পিএনআর নম্বর থাকা টিকিট নিশ্চিত হওয়ার প্রমাণ নয়। টিকিট ইস্যু না হলে যাত্রী তার আসনে উঠতে পারবেন না। তাই যাত্রা নিশ্চিত করতে পিএনআরের পাশাপাশি টিকিট ইস্যু নিশ্চিত করাও জরুরি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও জানায়, ভুয়া এজেন্টরা মোবাইল নম্বর ০১৭৪৯৮৮১৯৭৮, ০১৩২২৮৭৮৮৬৩ এবং কিছু ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ইতোমধ্যেই বহু গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।

এ ধরনের প্রতারণা এড়াতে বিমান কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে, গ্রাহকরা যেন শুধু বিমানের নিজস্ব ওয়েবসাইট, সেলস অফিস, কল সেন্টার (১৩৬৩৬) অথবা আইএটিএ অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমেই টিকিট কিনেন। কেউ প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় অভিযোগ জানানোরও পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03