সর্বশেষ

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ডাকাতির বান্ডিল বান্ডিল টাকা!

While digging the ground, bundles of stolen money came out!Probashir city Popup 19 03

বান্দরবানের লামা উপজেলায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির কার্যালয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় লুট হওয়া ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকার মধ্যে ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে শুক্রবার (১৬ মে) লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকা থেকে মাটি খুঁড়ে ২ লাখ ৬৭ হাজার টাকা এবং শনিবার (১৭ মে) পৃথক অভিযান চালিয়ে আরও ৪৯ লাখের বেশি টাকা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া টাকার মধ্যে করিমের বাড়ি থেকে ১৮ লাখ টাকা, ডাকাত রুবেলের বাড়ি থেকে ৩০ লাখ ৭০ হাজার টাকা এবং আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা পাওয়া গেছে বলে জানায় পুলিশ। সব মিলিয়ে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ দাঁড়ায় ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা।

Mony 20250518232220

উল্লেখ্য, গত ৯ মে লাইনঝিরি এলাকায় অবস্থিত টোব্যাকো অফিসে হামলা চালায় একদল সশস্ত্র ডাকাত। তারা অফিসের কর্মীদের জিম্মি করে বিপুল অর্থ লুট করে নিয়ে যায়। ঘটনার পরদিন লামা থানায় অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

জেলা পুলিশের নির্দেশে পরিচালিত অভিযানে চকরিয়া ও লামার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়— চকরিয়ার মারুফুল ওরফে আরিফ, নাঈমুল ইসলাম ওরফে সাগর, লামার আব্দুর রহিম, মো. সুজন, আনোয়ারা বেগম, শাকিলা জান্নাত, মো. করিম এবং তার বাবা ওয়াসির আলীকে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, মামলার অন্যতম মাস্টারমাইন্ড চট্টগ্রামের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. করিম। তার নেতৃত্বেই এই ডাকাতির পরিকল্পনা ও বাস্তবায়ন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, এখনও বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03