সর্বশেষ

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের চার দফা দাবিতে মানববন্ধন

Human chain formed for four point demands of workers who failed to go to malaysiaCity ads Investment (1)

মালয়েশিয়ায় যাওয়ার জন্য কলিং ভিসা পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে যেতে না পারা বাংলাদেশি কর্মীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার (১৮ মে) তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাদের চার দফা দাবি উপস্থাপন করেন।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘ এক বছর ধরে তারা নানা প্রতিশ্রুতি পেলেও বাস্তব কোনো পদক্ষেপ দেখেননি। অনেকেই চার থেকে ছয় লাখ টাকা খরচ করে ভিসা সংগ্রহ করেছেন, কিন্তু মালয়েশিয়ায় যেতে পারেননি। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন এবং পরিবারের সঙ্গে কষ্টকর জীবনযাপন করছেন। ঋণের চাপে অনেকে আত্মগোপন করে আছেন বলেও জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারী আলমগীর হাসান অভিযোগ করে বলেন, জানুয়ারিতে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে এপ্রিলের মধ্যে প্রক্রিয়া শুরু হবে, কিন্তু তা হয়নি। বরং কিছু কর্মীকে ৫০ হাজার টাকা দেওয়া হলেও তাদের প্রকৃত ক্ষতি হয়েছে কয়েক লাখ টাকা করে। এখনো কোনো এজেন্সি টাকা ফেরত দেয়নি, আবার মালয়েশিয়াও যেতে পারেননি।

এই পরিস্থিতিতে কর্মীরা চার দফা দাবি উত্থাপন করেন:
১. ৩১ মে ২০২৪ সালের মধ্যে আটকে পড়া সব কর্মীকে অগ্রাধিকার ভিত্তিতে মালয়েশিয়ায় পাঠাতে হবে।
২. মালয়েশিয়ায় পাঠানোর নির্দিষ্ট সময়সূচি লিখিতভাবে জানাতে হবে।
৩. আটকে থাকা কর্মীদের পাঠানো না হওয়া পর্যন্ত নতুন করে কোনো কর্মী পাঠানো যাবে না।
৪. সরকার ঘোষিত ৭ হাজার ৯৬৪ কর্মীর তালিকায় মানববন্ধনে অংশ নেওয়া কর্মীদেরও অন্তর্ভুক্ত করতে হবে।

কর্মীরা জানান, তাদের দাবিগুলো বাস্তবায়িত না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup