সর্বশেষ

রাতে বিয়ে, সকালে স্বামীর টাকা-স্বর্ণালংকার নিয়ে পালালেন নববধূ

Married at night, bride runs away with husband's money and jewelry in the morningProbashir city Popup 19 03

রাতে বিয়ে করে ভোর না হতেই স্বামীর বাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়েছে নববধূ ও তার খালাত বোন। এ ঘটনায় প্রতারণার শিকার স্বামী অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী জানান, ঘটকের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া এক নারীকে বিয়ে করে বাড়ি আনার পরদিন সকালেই নববধু টাকা ও গয়না নিয়ে পালিয়ে যান। পরে তিনি জানতে পারেন, এটি একটি প্রতারক চক্রের কাজ।

অভিযোগে বর জানান, বিয়ের পরদিন সকালে নববধূ তার খালাত বোনের সাথে অসুস্থতার অজুহাতে বাড়ি থেকে যান এবং সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তারা আর ফিরে আসেননি। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ঘরে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকারও নেই।

পুলিশ জানায়, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, অভিযুক্ত নববধূ এর আগেও একই ধরনের প্রতারণার ঘটনা ঘটিয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03