সর্বশেষ

ঢাকা বিমানবন্দরে পেটের ভেতর ইয়াবা বহনকারী যাত্রী আটক

Logical representation of the stomach in the individuaProbashir city Popup 19 03

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেটের ভিতর ইয়াবা বহনের সময় হোছন আহমদ (৬০) নামক এক মাদক কারবারিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটক ব্যক্তি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ BS-152 ফ্লাইটযোগে কক্সবাজার থেকে ঢাকায় আসেন।

গোপন সংবাদের ভিত্তিতে বলাকা ভবনের উত্তর পার্শ্ব এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোছন আহমদ স্বীকার করেন যে, তিনি পাকস্থলীর ভেতর সুকৌশলে ইয়াবা বহন করছিলেন।

এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের সহায়তায় এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ৩০টি বস্তু শনাক্ত হয়। এরপর তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে প্রাকৃতিক প্রক্রিয়ায় পায়ুপথ দিয়ে বের করা হয় পলিথিন ও কসটেপ মোড়ানো ৩০টি পোটলা। প্রতিটি পোটলা খুলে মোট ২,৮২০ (দুই হাজার আটশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হোছন আহমদ দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এ ঘটনায় আজ বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও সম্প্রতি এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কয়েকটি পৃথক অভিযানে মোট ১৬,০০০ (ষোল হাজার) পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়।

এ বিষয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর বলেন: “পূর্বের তুলনায় ইদানিং বিমানবন্দর ব্যবহার করে মাদক পরিবহনের প্রবণতা বেড়েছে। এয়ারপোর্ট এলাকা ঘিরে সকল ধরনের অপরাধ দমন ও প্রতিরোধে আমরা সর্বোচ্চ প্রস্তুত।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03