সর্বশেষ

প্রবাসীর বাড়িতে লুট, স্ত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ

Expatriate's house looted, wife stripped naked and videotapedProbashir city Popup 19 03

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির পর তার স্ত্রীকে ধর্ষণচেষ্টা এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

প্রবাসীর স্ত্রী জানান, গত শনিবার গভীর রাতে তিনজন দুর্বৃত্ত ঘরে ঢুকে অস্ত্রের মুখে আলমারির চাবি চায়। চাবি দিতে অস্বীকার করায় তাকে ও তার দেবকে মারধর করে তারা। পরে তারা আলমারি থেকে দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে বিবস্ত্র করে আপত্তিকর ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর তারা বিভিন্ন সময়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিপুল পরিমাণ টাকা দাবি করে।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যে নান্টু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03