সর্বশেষ

পরিবেশবান্ধব কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ

Bangladesh is the world's best in environmentally friendly factoriesCity ads Investment (1)

গাজীপুরের তাসনিয়া ফেব্রিকস লিড সনদে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি অর্জন করেছে। কারখানাটির প্রশাসনিক ভবন ১১০ নম্বরের মধ্যে ১০৭ পেয়েছে।

সম্প্রতি ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এই স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএ জানায়, গত ৮ মে তাসনিয়া ফেব্রিকসের প্রশাসনিক ভবন ও পোশাক কারখানা ভবন পরিবেশবান্ধব সনদ পেয়েছে। এই কারখানা ভবন পেয়েছে ১০৬ নম্বর।

তাসনিয়া ফেব্রিকসসহ নতুন তিনটি পোশাক কারখানা সবুজ কারখানার তালিকায় যুক্ত হয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ১০১টি, লিড গোল্ড ১২৮টি, লিড সিলভার ১০টি ও সার্টিফায়েড ৪টি।

লিড স্বীকৃতি পাওয়া বিশ্বসেরা ১০০টি পোশাক কারখানার মধ্যে ৬৮টিই বাংলাদেশের। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিড এর পূর্ণরূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন।

লিড সনদের জন্য ৯টি শর্তে ১১০ পয়েন্টের মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ পয়েন্ট হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ পাওয়া যায়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup