সর্বশেষ

সারা দেশে এনআইডি সেবা সাময়িক বন্ধ

Nid services temporarily suspended across the countryWeb Popup (3)

সারা দেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা  সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে প্রবেশের জন্য না আসায় এই সমস্যা দেখা দিয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, সার্ভারে লগইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর ওটিপি প্রয়োজন হয়, যা এখন আসছে না। ফলে এনআইডি সেবা বন্ধ রয়েছে।

তিনি জানান, এটি সার্ভারের সমস্যা নয়, বরং ওটিপি সেবাদাতা প্রতিষ্ঠানের সিস্টেমে ত্রুটির কারণে হয়েছে।

হুমায়ুন কবীর আরও জানান, প্রতিষ্ঠানটি সমস্যা সমাধানে কাজ করছে এবং ওটিপি-সংক্রান্ত ত্রুটি দূর হলেই কার্যক্রম আবার চালু হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup