মুন্সিগঞ্জ সদর উপজেলায় প্রবাস ফেরত খোকা ভূঁইয়ার বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় চারজন আহত হয়েছেন। রবিবার (১১ মে) সকালে সংঘটিত এই হামলায় খোকা ভূঁইয়া, তার মা, স্ত্রী ও সন্তান আহত হন। হামলাকারীরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং দেশীয় অস্ত্র ব্যবহার করে।
খোকা ভূঁইয়ার অভিযোগ, সানাই বেপারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালায় এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
তিনি জানান, সম্প্রতি বাথরুমের পাইপ স্থাপন নিয়ে বিরোধের জের ধরে এই হামলা হয়েছে। হামলাকারীরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
আরও
সদর থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বাড়িতে পাওয়া যায়নি।











