সর্বশেষ

শাহ আমানতে বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

Dubai bound passenger with foreign currency in shah amanat detainedProbashir city Popup 19 03

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ দিরহাম, মোবাইল ফোন ও সুতার বান্ডিলসহ মো. সাঈম নওয়াজ নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে এই আটক করা হয়।

আটককৃত সাঈম নওয়াজের কাছ থেকে প্রায় ৯ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার দিরহাম, আনুমানিক ১২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং ২ লাখ টাকা মূল্যের দুটি সুতার কার্টন জব্দ করা হয়েছে।

আটক সাঈম নওয়াজ সাতকানিয়া পৌরসভার বাসিন্দা এবং প্রায়ই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করতেন। শনিবার বিকেলে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তার দুবাই যাওয়ার কথা ছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান, আটক আসামিকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে এবং কাস্টমস কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03