সর্বশেষ

বিয়ের ২৯ দিনের মাথায় প্রাণ গেল প্রবাসীর

Expatriate dies 29 days after marriageCity ads Investment (1)

বোয়ালখালীতে দুর্ঘটনায় আব্দুল গণি নামের একজন প্রবাসী নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে উপজেলার শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা ফতেয়ারখীল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল গণি নগরীর সিটি করপোরেশন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি বিয়ে করার জন্য দেশে এসেছিলেন এবং ২৯ দিন আগে তার বিয়ে হয়। আগামী মাসে তার বিদেশে ফিরে যাওয়ার কথা ছিল।

নিহতের পরিবার জানায়, গত শুক্রবার পরিবারের সাথে তিনি খালাতো বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বিকেলে জৈষ্ঠ্যপুরা পাহাড়ের ফতেয়ারখীল এলাকায় ঘুরতে গিয়ে সাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাকা স্থাপনার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে এবং লাশ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03